দৈনিক সংবাদ দিগন্ত

জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনে জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতা তুলে ধরা হবে। পাশাপাশি সনদ বাস্তবায়নের অগ্রগতি, সংশ্লিষ্ট বিষয় এবং এ বিষয়ে এনসিপির অবস্থান ব্যাখ্যা করবেন দলের নেতারা।আরও  পড়ুন, বিএনপি পাঁচ বছর থাকলে দুর্ভিক্ষের আশঙ্কা রাশেদেরসংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির সদস্য সচিব ও সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান আখতার হোসেন এমপি, রাজনৈতিক পর্ষদের সদস্য ও কমিটির উপপ্রধান সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ কমিটির অন্য সদস্যদের।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলের অবস্থান তুলে ধরতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।

জুলাই সনদের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন