বাংলাদেশ যুব অধিকার পরিষদের কালুখালী উপজেলা কমিটি অনুমোদন
বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আওতাধীন কালুখালী উপজেলা শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের জেলা সভাপতি কামরুল হাসান রাশেদ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৬ মে অনুমোদিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।নবগঠিত কমিটিতে ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলামকে সভাপতি এবং মো. রমজান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খলিলুর রহমান, মো. রাসেল ও মো. নাসিম শিকদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সোহেল জোরদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রমজান আকন ও মো. আরব হোসেন আকন্দ।আরও পড়ুন, বিশেষ অভিযানে অপহরণ মামলার দুই সন্দেহভাজনসহ ৩ জন গ্রেফতার, আদালতে প্রেরণসাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মজিবর রহমান (মজিব)। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইয়াসিন শেখ। সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল শেখ (প্রবাসী), মো. ফিরোজ আল মামুন ও মো. ইসমাইল হোসেন। এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. হাফিজুর রহমান (হাফিজ), সহ-দপ্তর সম্পাদক মো. রাহুল আহমেদ নিরব, অর্থ সম্পাদক মো. লিটন হোসেন এবং প্রচার সম্পাদক সুমন ইসলাম তনয় মনোনীত হয়েছেন।আরও পড়ুন, যারা দেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারাই বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী বন্ধ করেছে: রুমিন ফারহানাবিষয়ভিত্তিক সম্পাদকদের মধ্যে ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসমাইল মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মামুন বেপারী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. বাবু শেখ এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. আরুল মাদবর দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. শহর আলী শেখ, মো. মিজান খান ও মো. মাসুদ রানা।আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ৩ সিএনজি থানায় জব্দনবগঠিত কমিটির নেতৃবৃন্দ যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে কালুখালী উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।