দৈনিক সংবাদ দিগন্ত

এখনই মিলছে না স্বস্তি, আরও কয়েকদিন তাপপ্রবাহে পুড়বে দেশ

দেশজুড়ে চলমান তাপপ্রবাহ এখনই কমছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী আরও দুই থেকে তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ। তিনি বলেন, কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তা গরমের তীব্রতা কমানোর জন্য যথেষ্ট নয়।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জুন মাসে আরও দুই থেকে তিনটি তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। একই সঙ্গে মাসজুড়ে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনাও রয়েছে।আরও পড়ুন, শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন, দুই আসামির মৃত্যুদণ্ড চাইল রাষ্ট্রপক্ষতবে জুনের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। কিন্তু বৃষ্টির প্রবণতা কমে গেলে আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।বর্তমানে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি গরম অনুভব করছে।এদিকে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায়। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।আরও  পড়ুন , ঈদে ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

এখনই মিলছে না স্বস্তি, আরও কয়েকদিন তাপপ্রবাহে পুড়বে দেশ