দৈনিক সংবাদ দিগন্ত

তাপপ্রবাহের দাবদাহে পুড়ছে দেশ ৩৮.৫ ডিগ্রিতে হাঁসফাঁস জনজীবন

৪১ জেলায় তাপপ্রবাহের দাপট, স্বস্তির বৃষ্টির অপেক্ষা আরও দীর্ঘদেশজুড়ে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। রাজধানীসহ দেশের ৪১টি জেলার মানুষ এখন তাপপ্রবাহের মধ্যে দিন কাটাচ্ছেন। রাস্তাঘাট, বাজার, কর্মক্ষেত্র—সবখানেই গরমে নাজেহাল সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস আরও উদ্বেগ বাড়িয়েছে।বুধবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।তাপপ্রবাহে আক্রান্ত জেলার মধ্যে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলাসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা।তবে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আরও  পড়ুন , জাপানি বিনিয়োগ জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুই প্রতিনিধিদলের বৈঠক এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হতে পারে।এছাড়া এসব বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদদের মতে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর বিস্তৃতি বাড়লে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পাবে, যা তাপপ্রবাহ কমাতে সহায়ক হতে পারে।এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ২৪ মিলিমিটার।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা, হালকা পোশাক পরা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।আরও  পড়ুন , পুলিশে বড় রদবদল: অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপি পদমর্যাদার ৯ কর্মকর্তার নতুন দায়িত্ব

তাপপ্রবাহের দাবদাহে পুড়ছে দেশ ৩৮.৫ ডিগ্রিতে হাঁসফাঁস জনজীবন