দৈনিক সংবাদ দিগন্ত

ভাইরাল অডিওর জেরে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন। ডিএমপি সূত্র জানিয়েছে, রাকিবুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরের সিআরও শাখায় সংযুক্ত করা হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথন শোনা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই অডিওতে বর্তমান সরকার ও পুলিশ বাহিনী নিয়েও নানা মন্তব্য শোনা যায় বলে অভিযোগ উঠেছে।আরও  পড়ুন, ১০ লাখ ডলার সহায়তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ নেপালের প্রধানমন্ত্রীরতবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে অডিওতে থাকা বক্তব্যগুলোকে নিশ্চিত বক্তব্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।এদিকে প্রত্যাহারের পর ওসি রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দাবি করেছেন, ছড়িয়ে পড়া অডিওটি তার নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে।গত দুই দিন ধরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় ডিএমপি।

ভাইরাল অডিওর জেরে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার