দৈনিক সংবাদ দিগন্ত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাদারগঞ্জে ‘গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র’-এর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই, ২০২৬ বৃহস্পতিবার  অত্র বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন  চৌধুরী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তোফিকুল ইসলাম খালেক উপজেলা সমাজসেবা অফিসার মাদারগঞ্জ , মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক  আতোয়ার রহমান | এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হাসান , পরিচালক সানাউল হক সোহাগ, জমিদাতা মোছা: মিনি বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।আরও  পড়ুন, খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদসমাবেশে বক্তারা প্রতিবন্ধী শিশুদের সমাজের বোঝা না ভেবে তাদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ওপর জোর দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য এবং নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। সমাবেশে প্রতিবন্ধী শিশুদের সঠিক পরিচর্যা, পড়ালেখার মান উন্নয়ন এবং পুনর্বাসনের বিভিন্ন দিক তুলে ধরে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে দুপুরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  মনিরুজামান মনির  এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ও শিক্ষক /শিক্ষিকা বৃন্দ ।

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত