দৈনিক সংবাদ দিগন্ত

‘আমি পিস্তল বাবু’ বলেই অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে এক ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মীর কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের সময় এক ব্যক্তি নিজেকে ‘পিস্তল বাবু’ পরিচয় দেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের লেকসংলগ্ন একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নাদিম আহমেদ সুজন নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক। অফিস থেকে ২ লাখ ১ হাজার টাকা নিয়ে রিকশায় করে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে যাচ্ছিলেন তিনি। ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল।আরও  পড়ুন, বাবুবাজার-বাদামতলীতে দখলমুক্ত অভিযান, ২১ মামলাপথে কফি শপের সামনে এক ব্যক্তি রিকশা থামাতে বলেন। রিকশা থামানোর পর আরও তিনজন সেখানে আসেন। এ সময় তাদের একজন সুজনের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ বলে পরিচয় দেন।ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পিস্তল ঠেকিয়ে টাকা না দিলে গুলি করার হুমকি দেওয়া হয়। পরে সঙ্গে থাকা ব্যক্তিদের একজন তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। এরপর তাকে চুপচাপ চলে যেতে বলা হয়।ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলে উত্তরা পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

‘আমি পিস্তল বাবু’ বলেই অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই