টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।দলীয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনার আলোকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত নিকটস্থ সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।বুধবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় নেতা-কর্মীরা মাইকিংয়ের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং অতিবৃষ্টিজনিত পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন।আরও পড়ুন, "দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে লামা সদর ইউপি, ত্রাণ বিতরণে কমিউনিটি ভলান্টিয়ার দল"প্রচারণাকালে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপত্তার স্বার্থে বিলম্ব না করে সরকারি আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুদের নিরাপদ স্থানে পৌঁছে দিতেও স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন ছাত্রদলের কর্মীরা।দলীয় সূত্রের দাবি, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগও নেওয়া হয়েছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ধরনের আগাম সতর্কতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, দুর্যোগের সময় সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ স্থানে সরে যেতে উদ্বুদ্ধ করার মাধ্যমে সম্ভাব্য প্রাণহানি কমানো সম্ভব।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।