চট্টগ্রাম সিলেট কক্সবাজারে বিমান বাহিনীর মানবিক সহায়তা অব্যাহত
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বা বাফওয়ার উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়।আরো পড়ুন , শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও ক্ষমা দাবি, সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের আলটিমেটামএকই দিনে বাফওয়ার উপ-আঞ্চলিক শাখা শমশেরনগর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেয়। অন্যদিকে, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের নির্দেশনায় বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের সদস্যরা পেকুয়া উপজেলার রাজাখালী এলাকায় দুর্গত মানুষের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করেছেন।বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সব বিমান বাহিনী ঘাঁটি ও ইউনিটকে নিজ নিজ এলাকার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।