নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী খবিরুলের কোমল পানি বিতরণ
নরসিংদীতে চলমান তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কোমল পানি ও বিস্কুট বিতরণ করেছেন আসন্ন নরসিংদী পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপি সহ- সভাপতি সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল। রবিবার (২৬ এপ্রিল) নরসিংদী পৌর শহরের সবকয়টি কেন্দ্র ও তার আশপাশের এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় প্রায় কয়েক শতাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে কোমল পানি ও খাবার বিস্কুট তুলে দেওয়া হয়।আরও পড়ুন, বান্দরবানে প্রচণ্ড গরমে বিদ্যালয়ে হিটস্ট্রোক ১৮ জন শিক্ষার্থীমানবিক এই উদ্যোগ নিয়ে খবিরুল ইসলাম বাবুল বলেন, "বৈশাখী তীব্র খরতাপে এসএসসি পরীক্ষার্থী এবং তাদের সাথে আসা অভিভাবকদের কষ্ট লাঘব করতে আমরা এই ক্ষুদ্র চেষ্টা করেছি। বিএনপির মূল আদর্শই হলো শিক্ষা, ঐক্য ও প্রগতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।" শুধু পানি বিতরণই নয়, বরং প্রচণ্ড গরমে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে কীভাবে সুরক্ষা পাওয়া যায়, সে বিষয়েও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন তিনি।আরও পড়ুন, ঝিনাইদহে ওসির সাথে বাকবিতন্ডায়র জের ধরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগউপস্থিত অভিভাবকগণ ভিপি খবিরুল ইসলাম বাবুল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকার পর এই পানি ও বিস্কুট পরীক্ষার্থীদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। এ সময় নরসিংদী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কার্যক্রমটি সফল করেন।