দৈনিক সংবাদ দিগন্ত

শ্বশুরবাড়ি অনেক পাকিস্তানি ড্রেস পাই: ফারিণ

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঈদে তিনি নিজের জন্য খুব বেশি কেনাকাটা করেন না। বরং পরিবারের সদস্য ও কাছের মানুষদের জন্য কেনাকাটাতেই বেশি আনন্দ পান তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের প্রস্তুতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে ফারিণ জানান, আগে ঈদে অনেক কেনাকাটা করলেও এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। কারণ তার ঘরে ইতোমধ্যেই প্রচুর কাপড় জমে আছে।তিনি বলেন, ঈদে নিজের জন্য কেনাকাটা খুব একটা করি না।আরও  পড়ুন , বিতর্কে কিয়ারা পরিবারের জন্যই বেশি কেনাকাটা করি। কোরবানির ঈদে মূল ব্যস্ততা থাকে গরু কেনা নিয়ে, তাই কাপড় কেনাকাটা তুলনামূলকভাবে কম হয়।শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গে ফারিণ জানান, তিনি নিয়মিতই শ্বশুরবাড়ি থেকে লন ড্রেসসহ নানা ধরনের উপহার পান, যা তাকে আনন্দ দেয়।এছাড়া ঈদের দিনের অনুভূতি নিয়ে তিনি বলেন, তিনি ‘স্মেল সেনসিটিভ’ হওয়ায় কোরবানির দিন খুব বেশি বাইরে যান না। তবে আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, কোরবানির মাংস বিতরণ এবং অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়েই ঈদের আনন্দ ভাগ করে নেন তিনি।আরও পড়ুন , ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

শ্বশুরবাড়ি অনেক পাকিস্তানি ড্রেস পাই: ফারিণ