মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকা ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী আল আমিন হাওলাদারকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেফতার।মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সসহ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে ১১/০৭/২০২৬ খ্রি. রাতআরও পড়ুন, বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারিরা বেতন দিবেন ২৩.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাধীন থানতলী সাকিনস্থ ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে ৩০ (ত্রিশ) টি মামলার পলাতক দুর্ধর্ষ আসামী ও মাদক ব্যবসায়ী আল আমিন হাওলাদার (২৮), পিতা- মৃত আলমগীর হাওলাদার ,মাতা-রেখা বেগম, সাং-নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর এর দখল হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি চাপাতি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। সিডিএমএস যাচাই করে আসামী আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে ৩০ (ত্রিশ) টি মামলার তথ্য পাওয়া যায়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।