দৈনিক সংবাদ দিগন্ত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ঠিক আগমুহূর্তে স্থগিতের ঘোষণা আসে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ ও বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তাঁরা মনে করছেন। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফল জানা যায়নি।রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যার্থী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্রে উপস্থিত থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি। সকাল ১১টায় পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে কক্ষ থেকে বের হলে তাঁদের জানানো হয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে না।আরও পড়ুন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩আরেক পরীক্ষার্থী বলেন, পরীক্ষার আগেই ফেসবুকে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন বলে কিছু প্রশ্ন ছড়িয়ে পড়েছিল। পরীক্ষা স্থগিতের ঘোষণা শেষ মুহূর্তে আসায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থীদের যাতায়াত, থাকা ও অন্যান্য খরচের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে।পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।যুব উন্নয়ন অধিদপ্তরের ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।পরীক্ষা স্থগিত হওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষার্থীরা দ্রুত নতুন পরীক্ষার তারিখ ঘোষণা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে পরীক্ষার্থীদের অবরোধ