ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরিকল্পনার কথা জানান। এর আগে এনডিটিভিকেও দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।তবে শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, এটি বাস্তব পরিকল্পনার চেয়ে রাজনৈতিক বার্তা বা কৌশল হতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী বলেন,আরও পড়ুন, বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা নাসীরুদ্দীন পাটওয়ারীর শেখ হাসিনা কোন ডিসেম্বরে দেশে ফিরবেন, তা স্পষ্ট করেননি। অতীতেও দেশে ফেরার বিষয়ে একাধিকবার বক্তব্য এলেও তা বাস্তবায়িত হয়নি। তার মতে, বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে দেশে ফেরা শেখ হাসিনার জন্য বড় ধরনের ঝুঁকি হতে পারে।একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইনুল ইসলামও এ ঘোষণাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের উৎসাহিত করতেই এমন বক্তব্য দেওয়া হয়ে থাকতে পারে। তবে বাস্তবে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম বলেই তার ধারণা।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও এখন পর্যন্ত তিনি দেশে ফেরেননি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।