দৈনিক সংবাদ দিগন্ত

পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে খুন

গত ২২ অক্টোবর ২০২৬ খ্রি. মাদারীপুর জেলার ডাসার থানাধীন ধামুসা গ্রামে নিজ বসতবাড়িতে এক গৃহবধুর মৃতদেহের সংবাদের ভিত্তিতে ডাসার থানার অফিসারও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূ পুতুল সমাদ্দার (৫২) এর মৃতদেহ দেখতে পায়। ঘটনার পর স্বামী অরুণ সমাদ্দার (৫৮) পলাতক থাকে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অরুণ সমাদ্দার একই গ্রামের অন্য এক গৃহবধূ সারথি দে এর সাথে পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে স্বামী স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। স্থানীয়দের সালিশ মীমাংসায়ও এর কোন সুরাহা হয়নি। স্থানীয়দের মতে রাতের বেলায় তাদের দুইজনের ঝগড়া বিবাদ শুনতে পায় রাতের কোন এক সময়ে স্বামী অরুণ সমাদ্দার পুতুল সমাদ্দার কে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হয়। আরোও পড়ুন,কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত আহত-৫ জনএই অভিযোগে ভিকটিম পুতুলের ছোট ভাই রতন নাগ তার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে স্বামী অরুণ সমাদ্দার কে প্রধান আসামি করে মোট তিনজনের নামে ডাসার থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৭, পেনাল কোড-৩০২/৩৪) রুজু করে। এরই প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ফারিহা রফিক ভাবনা এর নেতৃত্বে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান মাহমুদ ও থানার অন্যান্য ফোর্সদের সহায়তায় পলাতক আসামী অরুণ সমাদ্দারকে গ্রেফতার করা হয়।মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে খুন