রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যেকোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।’আরও পড়ুন, জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষগণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’ পরে সাংবাদিকরা বিষয়টি গুঞ্জন নয়, বরং সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি বলেন, ‘তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।’তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু বলছেও না।