পঞ্চগড়ে ইউএনও’র ওপর হামলা: ২৫ জনের নামে মামলা, গ্রেপ্তার শূন্য
পঞ্চগড়ের দেবীগঞ্জে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।শনিবার রাতে দেবীগঞ্জ থানায় ইউএনও’র পক্ষে অফিস সহায়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভোর চারটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ঘটনাটি ঘটে শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের একটি ফিলিং স্টেশনে। জ্বালানি তেল নিতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইনের মধ্যে কাগজপত্র না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।এ সময় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বিষয়টি ইউএনওকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইন আরো পড়ুন , একই পরিবারে এক ভাই নিহত, আরেকজন আটক, বাবার লাশ রেললাইনেত্যাগের নির্দেশ দেন এবং দুইজনকে জরিমানা করেন।এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়।হামলার সময় নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করেছে।