নিয়োগপত্রের দাবিতে শাহবাগে উত্তাল কর্মসূচি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।রোববার সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করেন। পরে মিছিল শাহবাগ সড়কে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়।আরো পড়ুন , আগারগাঁওয়ে হাইয়েস গাড়িতে র্যাবের অভিযান, অস্ত্রসহ গ্রেফতার ৩এরপর তারা জাদুঘরের সামনেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।আন্দোলনকারীদের ব্যানারে লেখা ছিল—“প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই”, “শ্রেণিকক্ষে যেতে চাই”, “নিয়োগ ছাড়া ফিরব না”—এমন নানা দাবি।তাদের অভিযোগ, আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। পাশাপাশি কর্তৃপক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্যও পাওয়া যায়নি।আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।