মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি
পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টি, এনসিপির কেন্দ্রীয় নেতারা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে তাদের গাড়িবহর সিলেটের উদ্দেশে যাত্রা করে।যাত্রার আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, তারা আহত ও শহীদদের বিচার, জনগণের নিরাপত্তা এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছেন।তিনি অভিযোগ করেন, হবিগঞ্জে পূর্বঘোষিত কর্মসূচি শেষে ফেরার পথে তাদের মিডিয়া টিমের ওপর হামলা হয়েছে,আরও পড়ুন, বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষগাড়িবহরে ভাঙচুর চালানো হয়েছে এবং কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।নাসীরুদ্দীন আরও দাবি করেন, পরে প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বিভিন্ন স্থানে বাধা দেয় এবং প্রশাসন ১৪৪ ধারা জারি করে।তিনি বলেন, হবিগঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে তারা ছাত্রদল ও যুবদলের ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।এনসিপির গাড়িবহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, ডা. মাহমুদা মিতু, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন।উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা এবং পাল্টাপাল্টি কর্মসূচির পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল, যা পরে জেলা প্রশাসন প্রত্যাহার করে।