দৈনিক সংবাদ দিগন্ত

চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।শনিবার দুপুর দেড়টার দিকে আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে দ্রুত লালবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।আরও  পড়ুন, রাজধানীতে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের আস্তানা, উদ্ধার ১,১০৪ বিদেশি প্রাণীফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের কোনো তথ্য কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চকবাজারের আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট