বরিশালের আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো।রবিবার গভীর রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—আরিফ সরদার, আওয়াল সরদার ও মান্নান সরদারের পরিবার।স্থানীয়রা জানান, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।আরো পড়ুন , কিস্তির টাকা না দেওয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগঅগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র, সঞ্চয় এবং প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।এখন পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সবকিছু হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তারা ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।