দৈনিক সংবাদ দিগন্ত

থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে এশিয়া কাপে পাকিস্তানের জয়

দুবাইয়ে নারী এশিয়া কাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে পাকিস্তান।টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান শুরুতেই চাপে পড়ে। থিপাতচা পুত্তাওংয়ের বলে প্রথম দুই ওভারের মধ্যেই শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজাকে হারায় তারা। আয়েশা জাফরও ৯ রান করে ফিরলে পাওয়ারপ্লেতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৩২ রান।এরপর মুনিবা আলী ও সাদাফ শামাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন ৫৪ রান। তবে ১৩তম ওভারে সুলেপর্ন লাওমির জোড়া আঘাতে আবারও চাপে পড়ে পাকিস্তান। শামাস ২০ এবং অধিনায়ক ফাতিমা সানা শূন্য রানে আউট হন।আরও  পড়ুন, শেফিল্ডে ফিরেই একাদশে হামজা ৩-২ গোলে রোমাঞ্চকর জয়মুনিবা আলী ৪৫ বলে তুলে নেন অর্ধশতক। তবে ৫৪ রান করে স্টাম্পড হন তিনি। শেষ দিকে উম্মে-ই-হানি ও তুবা হাসানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান। লাওমি ১৪ রানে নেন ৩ উইকেট।জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাদিয়া ইকবালের জোড়া আঘাতে বিপাকে পড়ে থাইল্যান্ড। নাথ্থাকান চান্থাম ও অধিনায়ক নারুয়েমোল চাইওয়াই কিছুটা প্রতিরোধ গড়লেও রানের গতি বাড়াতে পারেননি।মাঝপথে চান্থামকে ফেরান নাশরা সান্ধু। পরে চাইওয়াইকে ১৭ রানে আউট করেন তুবা হাসান।শেষ পর্যন্ত পাকিস্তানি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৮৪ রানে অলআউট হয় থাইল্যান্ড। ফলে ৩৫ রানের জয় পায় পাকিস্তান।টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল থাইল্যান্ড।

থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে এশিয়া কাপে পাকিস্তানের জয়