দৈনিক সংবাদ দিগন্ত

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড, নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা হবে : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।প্রধানমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারাদেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচির জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।আরও  পড়ুন, থামছে না বর্ষণ, আরও ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসতিনি আরও বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ চালিয়ে যাবে। পাশাপাশি নারীর ক্ষমতায়নে নতুন পদক্ষেপ হিসেবে প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুরও ঘোষণা দেন তিনি।এর আগে প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড, নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা হবে : প্রধানমন্ত্রী