দৈনিক সংবাদ দিগন্ত

দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’

দীর্ঘদিনের অপেক্ষা ও একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ–এর কালজয়ী কবিতা অবলম্বনে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল শুরু থেকেই। আরও পড়ুন, ২৬ জুন মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’প্রায় আড়াই বছর আগে শুটিং শেষ হলেও পোস্ট-প্রোডাকশনের নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে ছিল। অবশেষে মুক্তির ঘোষণা আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা। এক সাক্ষাৎকারে নাবিলা বলেন, “২০২৩ সালের নভেম্বরে শুটিং শেষ হয়েছে। অনেক অপেক্ষার পর অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। পোস্টের কিছু কাজ ভারতে আটকে ছিল, সেখানেই দেরি হয়েছে।”তিনি জানান, সম্প্রতি পুরো টিম একসঙ্গে সিনেমাটি দেখেছেন এবং সেটি তাদের প্রত্যাশার চেয়েও ভালো লেগেছে। সেই অভিজ্ঞতার পর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল–কে ছবিটি দ্রুত মুক্তির জন্য চাপ দেন তারা। নাবিলা বলেন, “ছবিটা এত সুন্দর হয়েছে যে, আমি উজ্জ্বল ভাইকে বলেছি— এত ভালো সিনেমা কেন আটকে রাখছেন? এরপরই ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়।”আরও পড়ুন, বডি শেমিংয়ের শিকারসিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। ‘বনলতা সেন’ চরিত্র নিয়ে নাবিলা বলেন, “বনলতা সেন আসলে কে— এ প্রশ্নের উত্তর নিয়েই সিনেমার গল্প এগিয়েছে। এটি শুধু একটি চরিত্র নয়, বরং কবির কল্পনা, অনুভূতি ও অনুসন্ধানের প্রতীক।”আরও পড়ুন, আফসোস ফারিয়ারতিনি আরও বলেন, বাংলা সাহিত্যের সবচেয়ে আলোচিত কবিতার চরিত্র হয়ে ওঠা সহজ ছিল না। দর্শকের কল্পনার সঙ্গে পর্দার উপস্থাপনাকে মেলানো বড় চ্যালেঞ্জ ছিল। নাবিলা জানান, খুব শিগগিরই সিনেমাটির টিজার, গান ও ট্রেলার প্রকাশ করা হবে এবং ঈদকে ঘিরে জোর প্রচারণায় নামবে পুরো টিম।

দীর্ঘ অপেক্ষার অবসান, আসছে নাবিলার ‘বনলতা সেন’