দৈনিক সংবাদ দিগন্ত

নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণ

নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন চালু হওয়া নৃবিজ্ঞান বিষয়ে ‘ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স’ বা বিএসএস প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। নতুন এই প্রোগ্রামে প্রথম ব্যাচে ভর্তি হয়েছেন ৩১ জন শিক্ষার্থী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো নৃবিজ্ঞান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।আরও পড়ুন, জাবিতে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, ৭২ ঘণ্টার আল্টিমেটামঅনুষ্ঠানে নৃবিজ্ঞান প্রোগ্রামের সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল বাতেন বলেন, নৃবিজ্ঞান এমন একটি বিষয়, যেখানে মানুষ, সংস্কৃতি, সমাজ ও মানবজীবনের নানা দিককে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে জানার সুযোগ রয়েছে। তিনি নতুন শিক্ষার্থীদের কৌতূহল ও উৎসাহ নিয়ে একাডেমিক যাত্রা শুরু করার আহ্বান জানান। বিভাগের চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের বলেন, নৃবিজ্ঞান মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাস বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের পৃথিবী ও জটিল বাস্তবতাকে বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক দৃষ্টিতে দেখার সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।আরও পড়ুন, শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভে অচল পবিপ্রবিএসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক জানান, আন্তর্জাতিক মান ও চর্চা অনুসরণ করে নতুন এই কারিকুলাম তৈরি করা হয়েছে। এটি ব্যবহারিক, প্রয়োগভিত্তিক এবং বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এনএসইউ কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা গড়ে তোলা হচ্ছে।আরও পড়ুন, রাবিতে ছবি তোলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষবিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রথম ব্যাচ হিসেবে এই প্রোগ্রামকে সফলভাবে এগিয়ে নেওয়ার দায়িত্বও শিক্ষার্থীদের ওপর বর্তায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পিএসএস বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসরিন সিরাজ অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।

নর্থ সাউথে নৃবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের নবীনবরণ