বরিশালের হিজলায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাউশিয়া গ্রামের মেঘনা নদীর তীররক্ষা সিসিব্লকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা নদীর তীরে সিসিব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি হিজলা নৌ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।আরও পড়ুন, হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষ, বাগেরহাটে বৃদ্ধ নিহত; ছেলে আহতহিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াসিনুল হক জানান, কিশোরীর পরিচয় শনাক্তে আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। একই সঙ্গে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি কার্যক্রম নেওয়া হচ্ছে।তবে কীভাবে ওই কিশোরীর মৃত্যু হয়েছে কিংবা কখন থেকে তিনি নিখোঁজ ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।