দৈনিক সংবাদ দিগন্ত

নতুন মোটরসাইকেল কেনার তিন দিন পরই সড়কে ঝরল দুই প্রাণ

বাবার কাছে বায়না ধরে নতুন মোটরসাইকেল কিনেছিলেন ১৭ বছরের রাতুল সর্দার। কিন্তু সেই মোটরসাইকেল কেনার মাত্র তিন দিন পরই বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তার। বাসের ধাক্কায় নিহত হয়েছেন রাতুল ও তার বন্ধু ২০ বছরের রাজু মাতুব্বর।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাতুল সর্দার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে। আর রাজু মাতুব্বর পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন দিন আগে বাবার কাছে বায়না ধরে নতুন মোটরসাইকেল কিনেছিলেন রাতুল।আরও পড়ুন, সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ বৃহস্পতিবার সকালে বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে নতুন মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে যান তিনি। সেখানে দ্রুতগতির গোল্ডেন লাইন পরিবহণের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হন রাতুল ও রাজু।পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতুলের মৃত্যু হয়। গুরুতর আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মো. হাসান হোসেন জানান, দুর্ঘটনার পর ধাওয়া করে গোল্ডেন লাইন পরিবহণের বাসটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নতুন মোটরসাইকেল কেনার তিন দিন পরই সড়কে ঝরল দুই প্রাণ