দৈনিক সংবাদ দিগন্ত

নতুন ভোটার নিবন্ধনের সময় বাড়াল ইসি, শেষ সময় ৩১ জুলাই

আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ৩০ জুনের পরিবর্তে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ থাকছে।বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমের সময়সূচি পর্যালোচনা করে ভোটার তালিকা হালনাগাদের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তাব এবং বাস্তবতা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়।নির্বাচন কমিশনার আরও জানান, নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়ানোর পাশাপাশি ভোটার তালিকা আইনে প্রয়োজনীয় সংশোধন আনার কাজও চলছে, আরও  পড়ুন, সত্য প্রকাশে আপস নয়, সাংবাদিকদের সাহসী হওয়ার আহ্বান মির্জা ফখরুলেরযা শিগগিরই প্রকাশ করা হবে।তিনি বলেন, “আগে নতুন ভোটার হওয়ার শেষ সময় ছিল ৩০ জুন। তবে বাস্তবতা ও কর্মকর্তাদের অনুরোধ বিবেচনায় তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়েছে।”এই সময়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন বলেও তিনি নিশ্চিত করেন।ইসি সূত্র জানায়, নির্বাচন অক্টোবর মাসে অনুষ্ঠিত হলে এই বর্ধিত সময়সীমা কার্যকর রাখতে কোনো সমস্যা হবে না বলে কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্র নির্ধারণের কাজও চলছে।

নতুন ভোটার নিবন্ধনের সময় বাড়াল ইসি, শেষ সময় ৩১ জুলাই