বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবনের উদ্বোধন করলেন সেনাপ্রধান
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস—বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আধুনিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে এসব ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আধুনিক সুযোগ-সুবিধা আর একাডেমিক অবকাঠামো সম্প্রসারণে নতুন সংযোজন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস—বিইউপিতে।রোববার মিরপুর সেনানিবাসে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।নবনির্মিত ভবন তিনটি হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এফএসটি টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বা এফএএসএস টাওয়ার।উদ্বোধন শেষে একটি গাছের চারা রোপণ করেন সেনাপ্রধান। পরে পশ্চিম ক্যাম্পাস ও শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন তিনি।বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।আরও পড়ুন, প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, আসছে নতুন নীতিমালাতিনি শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে উপাচার্যের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ বইয়ের মোড়ক উন্মোচন করেন সেনাপ্রধান।পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করা হয়।সেনাপ্রধান তার বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন।তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলাই প্রকৃত সাফল্য।আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গঠনে বিইউপির ভূমিকারও প্রশংসা করেন তিনি।বিইউপির পশ্চিম ক্যাম্পাসের নতুন তিন ভবন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা, গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।