সারা দেশে ভারি বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৭ জেলায় নতুন বন্যার শঙ্কা
সারা দেশে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী দুই দিনের মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এর ফলে কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন, কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট, দুর্ভোগে হাজারো যাত্রীএদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানিও আগামী কয়েক দিনে বাড়তে পারে।এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।তবে যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি রয়েছে, সেখানে পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।