ঈদে অভিষেক মিথিলার
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় আসা তানজিয়া জামান মিথিলা এবার বড় পর্দায় নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করা এই তারকা এবার ঢালিউডে অভিষেক করছেন।চলতি বছর তিনি ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে ঈদের বিশেষ সিনেমা ‘রকস্টার’-এ কাজ করেছেন। ছবিতে শাকিব খানের বিপরীতে দুই নায়িকার একজন হিসেবে থাকছেন মিথিলা, অন্যজন সাবিলা নূর।আরও পড়ুন , আধুনিক লুকে ঝড় তুললেন অপুএর আগে মিথিলা ২০২১ সালে বলিউডের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক চলচ্চিত্রেও নিজের উপস্থিতি জানান দেন।সিনেমাটির পরিচালনা করছেন আজমান রুশো। ইতোমধ্যে শুটিং শেষ পর্যায়ে থাকলেও মিথিলার চরিত্র ও লুক নিয়ে নির্মাতারা এখনো বিস্তারিত প্রকাশ করেননি।মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মিথিলা এবার বড় পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান বলে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা।আরও পড়ুন , ভেঙে পড়লেন দীঘি