দৈনিক সংবাদ দিগন্ত

হরমুজ প্রণালি খুলতে চায় ইরান, আগে অবরোধ তুলে নিতে বলছে যুক্তরাষ্ট্রকে

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছে ইরান। দেশটি বলছে, পারমাণবিক ইস্যু নয়—প্রথমে যুদ্ধবিরতি, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়েই আলোচনা হওয়া উচিত।বার্তা সংস্থা রয়টার্স-কে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তেহরান একটি নতুন আলোচনার কাঠামো তৈরি করতে চায়। এই কাঠামোতে প্রথম ধাপে থাকবে যুদ্ধবিরতি ও আস্থা পুনর্গঠন, আর শেষ ধাপে রাখা হয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল আলোচনা।প্রস্তাব অনুযায়ী, যদি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভবিষ্যতে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। এর বিনিময়ে ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তার আরোপিত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করবে।তবে এই প্রস্তাব ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে গ্রহণযোগ্য মনে করছেন না বলে জানা গেছে।বিশ্লেষকরা আরো পড়ুন , ভুটানে নতুন যুগের সূচনা: গেলেফুতে আন্তর্জাতিক বিমানবন্দর ও ‘মাইন্ডফুলনেস সিটি’ গড়াবলছেন, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ঘিরে এই প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড় আনতে পারে। কারণ, এই পথ দিয়ে বৈশ্বিক তেলের বড় অংশ পরিবাহিত হয়।বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা, সামরিক সংঘাত ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে এই প্রস্তাব সামনে এসেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হলেও কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হরমুজ প্রণালি খুলতে চায় ইরান, আগে অবরোধ তুলে নিতে বলছে যুক্তরাষ্ট্রকে