পাঁচবিবিতে সেচের ড্রেন পরিষ্কারকে কেন্দ্র করে হামলা, আহত ৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামারগ্রাম গ্রামে বোরো ধানের জমিতে সেচের ড্রেন পরিষ্কারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে জুয়েল হোসেনের পায়ে কোদালের আঘাত লাগায় তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আবু বক্কর কয়েকজন শ্রমিক নিয়ে সেচের ড্রেন পরিষ্কার করছিলেন। এ সময় একই গ্রামের শামসুল ও তাঁর ছেলে নয়ন হোসেন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।আরও পড়ুন, ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনআহতদের দাবি, প্রায় ১৮ বছর ধরে ওই ড্রেন দিয়ে সেচের পানি সরবরাহ করা হচ্ছে। গভীর নলকূপ পরিচালনা ও সেচের পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।আবু বক্কর বলেন, “২০০৪ সাল থেকে যে ড্রেন দিয়ে পানি যেত, সেটি পরিষ্কার করতে গিয়েছিলাম। এমন একটি বিষয় নিয়ে হামলা হবে, ভাবিনি।”তবে অভিযোগ অস্বীকার করে শামসুল বলেন, “আমার জমির মাঝ দিয়ে ড্রেন আছে। আমি এক পাশ দিয়ে ড্রেন করতে বলেছি। জমির মাঝ দিয়ে পানি যেতে দেব না। এ কথা বলতে গিয়ে একটু হাতাহাতি হয়েছে।”এদিকে একাধিক কৃষক জানান, সেচের পানির অভাবে ধানের জমিতে ফাটল দেখা দিয়েছে। দ্রুত সেচের ব্যবস্থা না হলে বোরো ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।