দৈনিক সংবাদ দিগন্ত

ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ, জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরের রশিদপুরে এক নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের ছাত্তার আলী, কয়ড়ারপাড়া এলাকার আব্দুল মালেক এবং আনোয়ার।মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী রশিদপুরের ভাটিপাড়া এলাকায় জমি কিনে বাড়ি করে বসবাস করতেন। পারিবারিক বিরোধের কারণে তার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যাওয়ার পর তিনি ছোট সন্তানকে নিয়ে একাই থাকতেন।অভিযোগ রয়েছে, একা থাকার সুযোগে প্রতিবেশী ছাত্তার আলী দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।আরও  পড়ুন, মাদারগঞ্জে কিশোরী রুপসী হত্যা: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার২০২৪ সালের ১৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ছাত্তার আলীসহ অন্য আসামিরা ওই নারীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে কাছাকাছি একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্তার আলী তাকে ধর্ষণ করেন এবং অন্যরা পাহারায় ছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়।ঘটনার কথা কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তাদের পরামর্শে ২২ অক্টোবর জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন তিনি।দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাক্ষ্যপ্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দৃষ্টান্তমূলক সাজা দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।

ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ, জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড