সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নন, সমান অধিকারভুক্ত নাগরিক: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে নয়, বাংলাদেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, তবে জাতীয়তা হিসেবে সবাই বাংলাদেশের নাগরিক। ধর্মীয় স্বাধীনতা, সহাবস্থান এবং সামাজিক শান্তি-সম্প্রীতি বজায় রাখাই সরকারের লক্ষ্য।শুক্রবার রাজধানীর শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংবিধান রাষ্ট্রকে দিয়েছে। সরকার শুধু সংবিধানে বিষয়গুলো লিখে রাখতে চায় না, আরও পড়ুন, অবশেষে নবম পে স্কেলের গেজেট, রোববার জারি হতে পারে প্রজ্ঞাপনবাস্তবেও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করতে চায়।তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা নৃগোষ্ঠী—যে ধর্ম বা সম্প্রদায়েরই হোক, সবাই নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করবেন। তবে জাতীয়তার পরিচয়ে সবাই বাংলাদেশের নাগরিক।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। তাই কেউ যেন নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন। বরং দেশের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতির ভিত্তিতে জাতীয় পরিচয় সবার আগে। এরপর থাকতে পারে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা নৃতাত্ত্বিক পরিচয়।সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান, সামাজিক শান্তি ও সম্প্রীতির ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।