মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির আলোচনা সভা
মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচনা সভা ও স্মরণানুষ্ঠান করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।শনিবার সুবাং জায়ার স্টার কাবাব ইভেন্ট হলে ‘Remembering Our Heroes’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা, শহীদদের আত্মত্যাগ, রাষ্ট্র সংস্কার এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা হয়। এতে মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।আরও পড়ুন, ‘জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকেও আওয়াজ আসা উচিত’ : নাহিদ ইসলামসভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাশার। প্রধান অতিথি ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন ও জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করা জরুরি।আব্দুল হান্নান মাসউদ প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ করে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।অনুষ্ঠানে বক্তারা জাতীয় ঐক্য, ধারাবাহিক সংস্কার এবং প্রবাসীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।