দৈনিক সংবাদ দিগন্ত

চমকে দিলেন চমক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে চমকে দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও জীবনের নানা অধ্যায় তুলে ধরার পাশাপাশি তার পরিচিত উপস্থিতিও পর্দায় ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। পর্বটির নাম দেওয়া হয়েছে ‘বেগম খালেদা জিয়া’।ভিডিওটির ক্যাপশনে চমক এটিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গল্প হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাকে ‘গণতন্ত্রের মা’ ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ‘আপসহীন নেত্রী’ হিসেবেও অভিহিত করেন তিনি।আরও  পড়ুন, মেঘলার সাহসী বার্তাপর্বটির বিভিন্ন দৃশ্যে চমককে দেখা গেছে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় একাধিক মুক্তার মালা এবং চোখে সানগ্লাসে। চুলের সাজ, পোশাক, অলংকার থেকে শুরু করে কথা বলার ভঙ্গিতেও খালেদা জিয়ার পরিচিত স্টাইল ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।রাজধানীর জিয়া উদ্যানসহ বিভিন্ন লোকেশন ও স্টুডিওতে ধারণ করা হয়েছে পর্বটির দৃশ্য।ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে চমকের সানগ্লাস, মুক্তার মালা ও হালকা রঙের শাড়ির লুক দর্শকদের নজর কেড়েছে।অনেক দর্শকের মন্তব্য, পর্দায় এক ঝলক দেখলে চমককে খালেদা জিয়ার আদলে মনে হয়েছে।খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ব্যক্তিত্বকে কেন্দ্র করে নির্মিত এই পর্বে চমকের এমন রূপান্তর এখন সামাজিক মাধ্যমে আলোচনার অন্যতম বিষয়।

চমকে দিলেন চমক