দৈনিক সংবাদ দিগন্ত

এক শোক কাটতে না কাটতেই আরেক শোক, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল কলেজছাত্র

কুমিল্লার দেবীদ্বারে মাত্র ৯ দিনের ব্যবধানে একই পরিবারে নেমে এসেছে দ্বিতীয় শোক। বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কলেজছাত্র ওয়াকিল।রোববার বিকেলে জেলার চান্দিনা উপজেলার খালার বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াকিল দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের মৃত জাকির মিয়ার ছেলে এবং দুয়ারিয়া এজিএস কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।স্থানীয়দের ভাষ্য, খালার বাড়িতে বেড়াতে গিয়ে বিকেলে বাড়ির ছাদে ওঠেন ওয়াকিল। এ সময় পা পিছলে ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে পড়ে গুরুতর আহত হন। আরও  পড়ুন , তারেক রহমানের আগমনে হিজলা থেকে বরিশাল প্রোগ্রামে যাওয়ার সময় টলার ডুবিপরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্বজন ও এলাকাবাসী জানান, মাত্র ৯ দিন আগে ওয়াকিলের বাবা জাকির মিয়ার মৃত্যু হয়েছিল। সেই শোক কাটিয়ে ওঠার আগেই পরিবারের ওপর নেমে এসেছে আরেকটি মর্মান্তিক বিপর্যয়।এদিকে চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক শোক কাটতে না কাটতেই আরেক শোক, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল কলেজছাত্র