২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে, প্রথম পর্ব ৮ জানুয়ারি
আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বের ইজতেমায় অংশ নেবেন জুবায়েরপন্থী অনুসারীরা। আর দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাদপন্থীরা। দুই পক্ষের সঙ্গে আলোচনার পরই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়টি ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। তাই মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা,আরও পড়ুন, ‘অপতথ্য ছড়িয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা, সতর্ক থাকতে হবে’ : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্ন যাতায়াতসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নেবে।টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিভাজনের পর কয়েক বছর ধরে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।এবারও দুই পক্ষের অংশগ্রহণে আলাদা সময়ে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।ইজতেমাকে ঘিরে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, মুসল্লিদের যাতায়াত এবং অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।