মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে চান শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান এবং বিচারের মুখোমুখি হতে চান—এমন তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র।সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে তার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।তাদের দাবি অনুযায়ী, তিনি ভারতে অবস্থান করলেও নিয়মিত দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছেন।আরও পড়ুন , এনসিপি নেতার ওপর হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি : জামায়াততবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বিষয়টিকে ‘রাজনৈতিক স্ট্যান্ট’ বা দলীয় কর্মীদের চাঙ্গা রাখার কৌশল হিসেবে দেখছেন।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।আওয়ামী লীগের এক শীর্ষ নেতা দাবি করেছেন, তিনি দ্রুত সময়ের মধ্যেই দেশে ফিরতে চান এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। অন্যদিকে দলের আরেক অংশ বলছে, দেশে ফিরলে তিনি আইনগতভাবে সব মামলা মোকাবিলা করতে প্রস্তুত।এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞদের মতে, বর্তমান বাস্তবতায় তার দেশে ফেরার সম্ভাবনা ও আইনি প্রক্রিয়া নিয়ে রয়েছে বড় প্রশ্ন।আরও পড়ুন , ‘২০২৪ ভুলে যাবেন না’, সরকারকে আসিফ মাহমুদের সতর্কবার্তা