দৈনিক সংবাদ দিগন্ত

বন্যায় ৭ জেলার ৫৯ উপজেলা প্লাবিত, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নতুন তথ্য দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১ লাখ ৫৫ হাজার পরিবার। আর বন্যাজনিত ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।ত্রাণমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।একই ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, চট্টগ্রাম অঞ্চলের বন্যায় ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুন, চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত, অন্য সব বোর্ডে যথাসময়ে পরীক্ষাকৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগে দ্রুত নতুন বীজতলা তৈরি করে ধানের চারা বিতরণ করা হবে।তিনি আরও বলেন, বন্যায় গবাদিপশুর খাদ্যসংকট দেখা দেওয়ায় সরকার খড় ও ঘাস সরবরাহ করবে। পাশাপাশি খুরা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসাসেবাও নিশ্চিত করা হবে।এদিকে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বন্যা মোকাবিলায় ত্রাণ বিতরণসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বন্যায় ৭ জেলার ৫৯ উপজেলা প্লাবিত, পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার