পার্ক ও উন্মুক্ত স্থান বাড়াতে সরকারের মেগা পরিকল্পনা
দেশজুড়ে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে ১০১টি নতুন পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্য নুরুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দেশব্যাপী প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কোথায় নতুন পার্ক নির্মাণ করা হবে, সে বিষয়ে মাঠপর্যায়ে তথ্য যাচাই চলছে।তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে একটি নতুন পার্ক নির্মাণ, রামপুরা ও খিলগাঁও এলাকায় তিনটি খেলার আরো পড়ুন , এআই যুগে দক্ষ জনশক্তি গড়তে সরকারের নতুন অঙ্গীকারমাঠ উন্নয়ন এবং খিলগাঁওয়ে ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।এদিকে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আধুনিকায়নের পর রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্কও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এছাড়া ময়মনসিংহের তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।গণপূর্ত মন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বহুতল ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্র পয়ঃশোধনাগার এবং পর্যাপ্ত সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।সবুজ ও বাসযোগ্য নগর গড়ার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলে জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদন ও পরিবেশবান্ধব অবকাঠামো আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।