দৈনিক সংবাদ দিগন্ত

পটিয়ার পাহাড়ে ডিবির অভিযান: মাটির নিচ থেকে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুইজন। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্তে চলছে তদন্ত। বিস্তারিত জানাচ্ছেন...দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ধাপে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার করা হয় দুই অস্ত্রধারীকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় দুটি একনলা বন্দুক, দুটি দেশীয় তৈরি এলজি, ছয়টি কিরিচ, পাঁচটি রামদা, একটি দামাদা, একটি লোহার কাটার যন্ত্র এবং দুটি মোবাইল ফোন।আও  পড়ুন, স্কুলে যেতে হাঁটু পানি, দুর্ভোগে সিরাজগঞ্জের ২১৮ শিক্ষার্থীগ্রেপ্তাররা হলেন কেলিশহর ইউনিয়নের কিল্লাপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন এবং মো. মহসিন।পুলিশ জানায়, একটি বসতঘরের খাটের নিচ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে পাহাড়ি বাগানের মাটির নিচে ও ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রগুলো।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহারকারী এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পটিয়ার পাহাড়ে ডিবির অভিযান: মাটির নিচ থেকে উদ্ধার ৪ আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২