টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর অবশেষে স্বস্তির খবর এসেছে বান্দরবান থেকে। বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন দুর্গত মানুষ।আজ সোমবার থেকে বান্দরবান-কেরানীহাট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি লামা ও আলীকদম উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও চালু হয়েছে। তবে রাঙামাটি-বাঙালহালিয়া সড়ক এবং রুমা, থানচি,আরও পড়ুন, পাঁচবিবিতে ডিবি পুলিশের অভিযানে ৩০০ ভারতীয় নেশাজাতীয় অ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী আটক রোয়াংছড়ি ও থানচি-আলীকদম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ধসের কারণে এখনো যান চলাচলে বিঘ্ন ঘটছে।এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ধসের ঝুঁকি থাকায় প্রশাসন ঝুঁকিপূর্ণ বসতি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে।অন্যদিকে পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি বানবাসীর। ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাটজুড়ে জমে আছে কাদা ও আবর্জনা। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে সবাই এখন ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ব্যস্ত।জেলা প্রশাসন জানিয়েছে, ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।