‘দুজনেই’ সিনেমায় জুটি বাঁধলেন সজল নূর ও মিষ্টি জান্নাত
নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা সজল নূর এবং অভিনেত্রী মিষ্টি জান্নাত। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দুজনেই’। আরও পড়ুন, তৃণমূলের পরাজয় নিয়ে মুখ খুললেন পরমব্রতসিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। প্রযোজনায় রয়েছে হ্যাভেন মাল্টিমিডিয়া এবং গীতি কথাচ্চিত্র।আরও পড়ুন, অন্য এক শাকিবগত ৪ মে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। সেখানে নির্মাতা, গল্পকার ও অভিনয়শিল্পীদের উপস্থিতিতে প্রযোজনা চুক্তি চূড়ান্ত করা হয়। সিনেমার শুটিং আগামী ১২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।আরও পড়ুন, ঈদে জোড়া ছবি নিয়ে পূজাসিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, সজল নূরের সঙ্গে কাজ করা তার জন্য নতুন অভিজ্ঞতা হবে। তিনি আশা প্রকাশ করেন, দর্শক তাদের অনস্ক্রিন রসায়ন পছন্দ করবে এবং এটি একটি মানসম্মত কাজ হবে। নির্মাতা পক্ষও জানায়, ‘দুজনেই’ সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা নিয়ে আসবে।