এমপি আমির হামজার গাড়িতে হামলা পাল্টাপাল্টি দুই মামলা
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার অভিযোগে দায়ের করা এজাহার মামলা হিসেবে রুজু করেছে পুলিশ। একই ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে করা পাল্টা এজাহারও মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।সোমবার রাতে মামলা দুটির বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।পুলিশ জানায়, এমপি আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাদী হয়ে করা এজাহারটি মামলা হিসেবে রুজু হয়েছে। এতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।অন্যদিকে, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। আরও পড়ুন, লঘুচাপের প্রভাবে ৭ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেতএতে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৩৫ জনকে।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ আগস্ট দুটি এজাহারই কুষ্টিয়া মডেল থানায় জমা দেওয়া হয়। এর মধ্যে এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগের এজাহার দেন তার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস। একই দিন গণঅধিকার পরিষদের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দেওয়া হয়।ঘটনার সূত্রপাত ১৫ আগস্ট। ওইদিন হামলার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।তবে মামলা দুটির কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।