অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই মন্ত্রী মিজানুর রহমান মিনু ও আবদুল মঈন খানকে দেখতে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁরা পৃথকভাবে হাসপাতালে গিয়ে অসুস্থ এই দুই নেতার শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাঁকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়। আরোও পড়ুন,দুর্গাপূজার উপহার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রীর উদ্দেশ্যে ইউএনওর অদ্ভুত বক্তব্যআজ দুপুরে সেখানে গিয়ে তাঁর সার্বিক শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে, বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) আবদুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।