সাহাবুদ্দিনের বিদায়ে নতুন আলোচনা কতজন রাষ্ট্রপতি পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে এক মেয়াদে তিন ভিন্ন সরকারপ্রধানের সঙ্গে দায়িত্ব পালনকারী প্রথম রাষ্ট্রপতি হিসেবে একটি অনন্য নজির স্থাপন করলেন। একই সঙ্গে পূর্ণ মেয়াদ শেষ করতে না পারা রাষ্ট্রপ্রধানদের তালিকায়ও যুক্ত হলো তার নাম। বিস্তারিত জানাচ্ছেন...শুক্রবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে, পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সময় এবং সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।আরও পড়ুন, বাংলাদেশ পুলিশে নারীর অগ্রযাত্রা: নেতৃত্বের প্রতিটি স্তরে সক্ষমতার স্বাক্ষরতার পদত্যাগের পর নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের রাষ্ট্রপতিদের মেয়াদকাল নিয়ে ইতিহাস।স্বাধীনতার পর পূর্ণাঙ্গ, ভারপ্রাপ্ত ও অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত মিলিয়ে মোট ১৮ জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, মৃত্যু কিংবা পদত্যাগের কারণে ১২ জন রাষ্ট্রপতি নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি।এই তালিকায় রয়েছেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, খন্দকার মোশতাক আহমেদ, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, জিয়াউর রহমান, আবদুস সাত্তার, হুসেইন মুহাম্মদ এরশাদ, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জিল্লুর রহমান এবং সর্বশেষ মো. সাহাবুদ্দিন।রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ইতিহাসে রাষ্ট্রপতি পদের ধারাবাহিকতা আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।