দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩

রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব।সোমবার র‍্যাব-২ এর একটি দল শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে একযোগে এ অভিযান পরিচালনা করে।র‍্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের লক্ষ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা, তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলা।আরও  পড়ুন, রাজধানীতে ২ জুলাই থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা, জারি ৫ জরুরি নির্দেশতিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নন্দ দুলাল সাহা বলেন, দালালবিরোধী অভিযানে হাসপাতাল প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছে। তিনি দাবি করেন, হাসপাতালের কোনো সরকারি কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অতীতে আউটসোর্সিং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।র‍্যাব জানিয়েছে, সরকারি হাসপাতালে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাজধানীর তিন হাসপাতালে র‍্যাবের দালালবিরোধী অভিযান, নারীসহ আটক ১৩