দৈনিক সংবাদ দিগন্ত

আত্মবিশ্বাসী সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কাজের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এক দর্শনে বিশ্বাসী। এক সময় নিয়মিত কাজ করলেও এখন আর সংখ্যার পেছনে ছুটতে চান না তিনি। বরং নিজের ভালো লাগা ও শিল্পীসত্তাকে প্রাধান্য দিয়েই কাজ বেছে নিচ্ছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ নাও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।’অভিনেত্রী জানান, এই পরিবর্তন রাতারাতি আসেনি ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পেশাগত প্রয়োজন কিংবা অন্যকে খুশি করার জন্য এমন অনেক ছবিতে অভিনয় করতে হয়েছে, যেগুলো হয়তো তার নিজের প্রথম পছন্দ ছিল না।তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি আরও আত্মবিশ্বাসী ও সচেতন হয়েছেন। এখন প্রতিটি নতুন কাজের সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তেই নেন।সোনাক্ষীর ভাষায়, ‘আমি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের কাজ করেছি, কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। তবে এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’এদিকে তার নতুন ছবি ‘সিস্টেম’ নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল।’

আত্মবিশ্বাসী সোনাক্ষী